ভালোবাসার ভাষা ও সম্পর্কের গল্প
আপনিও হয়তো কোনো না কোনো সময় এই কথাটি শুনেছেন। হয়তো বিশ্বাসও করেছেন। কিন্তু একদিন দেখলেন, ভালোবাসার পরও ভুল বোঝাবুঝি হচ্ছে। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে। কেউ কথা বলতে চাইছে, কেউ চুপ করে যাচ্ছে, কেউ বারবার আশ্বাস চাইছে, আবার কেউ দূরে সরে যাচ্ছে।
তখন প্রশ্ন জাগে, ভালোবাসা কি সত্যিই যথেষ্ট?
ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি। আবার অনেকের জন্য এটিই সবচেয়ে বড় কষ্টের কারণ। আমরা সম্পর্কের মধ্যে নিরাপত্তা, গ্রহণযোগ্যতা এবং ভালোবাসা খুঁজি। কিন্তু সব সময় তা পাই না। কখনো আমরা অন্য মানুষকে বুঝতে পারি না, আবার কখনো নিজের অনুভূতিগুলোকেই বুঝতে পারি না।
হয়তো আপনিও কখনো ভেবেছেন,
১. সে কেন আমাকে বুঝতে পারে না?
২. আমি এত কেন ভয় পাই?
৩. আমি একই ধরনের সম্পর্কে বারবার জড়িয়ে পড়ি কেন?
৪. এত ভালবাসি, তবুও সম্পর্ক ভেঙে যায় কেন?
350.00৳ Original price was: 350.00৳ .150.00৳ Current price is: 150.00৳ .





