Depression Scale (DS)

বিষণ্ণতা পরিমাপক

গত এক সপ্তাহে, নিচের ৩০টি প্রশ্ন থেকে, আপনার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য হবে বলে আপনার মনে হয়?
আপনার অবস্থা ভেবে, পাঁচটি অপশন থেকে একটি অপশন সিলেক্ট করুন। সব প্রশ্নের উত্তর দিতে ভুলবেন না।
ভাবুন, চিন্তা করুন, নিজের অবস্থা দেখুন।

Developed by: Zahir Uddin and Dr. Mahamudur Rahman, Department of Clinical Psychology, University of Dhaka

আমার অশান্তি লাগে
ইদানিং আমি মনমরা থাকি
আমার ভবিষ্যত অন্ধকার
ভবিষ্যতে আমার অবস্থা দিন দিন আরো খারাপ হবে
আমার সব শেষ হয়ে গেছে
আমি মনে করি যে, জীবনটা বর্তমানে খুব বেশী কষ্টকর
বর্তমানে আমি অনুভব করি যে মানুষ হিসাবে আমি সম্পূর্ণ ব্যর্থ
আমি কোথাও আনন্দ-ফুর্তি পাই না
নিজেকে খুব ছোট মনে হয়
সবকিছুতে আমার আত্মবিশ্বাস কমে গেছে
আমার মনে হয় মানুষ আমাকে করুণা করে
জীবনটা অর্থহীন
প্রায়ই আমার কান্না পায়
আমি প্রায়ই বিরক্ত বোধ করি
আমি কোন কিছুতেই আগ্রহ পাই না
আমি ইদানিং চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে পারি না
আমি আজকাল অনেক কিছুতেই মনোযোগ দিতে পারি না
আমি আগের মতো মনে রাখতে পারি না
আমি দূর্বল বোধ করি এবং অল্পতেই ক্লান্ত হয়ে পড়ি
আমি এখন কম ঘুমাই
আমি এখন বেশী ঘুমাই
আমার মেজাজ খিটখিটে হয়ে গেছে
আমার ক্ষুধা কমে গেছে
আমার ক্ষুধা বেড়ে গেছে
আমার ওজন কমে গেছে (ইচ্ছাকৃতভাবে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করার ফলে নয়)
আমার মনে হয় যে আমার কাজকর্মের গতি কমে গেছে
হাসির কোন ঘটনা ঘটলেও আমি আর হাসতে পারি না
যৌন বিষয়ে আমার আগ্রহ কমে গেছে
সামাজিক কাজকর্মে আগের মতো অংশগ্রহণ করতে পারি না
শিক্ষা বা পেশাগত কাজকর্ম আগের মতো করতে পারি না