Anxiety Scale

উদ্বেগ বা Anxiety পরিমাপক

গত এক মাসে, নিচের ৩৬টি প্রশ্ন থেকে, আপনার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য হবে বলে আপনার মনে হয়?
আপনার অবস্থা ভেবে, পাঁচটি অপশন থেকে একটি অপশন সিলেক্ট করুন। সব প্রশ্নের উত্তর দিতে ভুলবেন না।
ভাবুন, চিন্তা করুন, নিজের অবস্থান দেখুন।

Developed by: Farah Deeba and Dr. Roquia Begum, Department of Clinical Psychology, DU

আমার ঘনঘন শ্বাস পড়ে
আমার দমবন্ধ লাগে
আমার বুক ভার ভার লাগে
আমার বুক ধড়ফড় করে
আমার বুকে ব্যথা অনুভব করি
আমার গা/হাত-পা শিরশির করে
আমার হাত/পা কাঁপে
আমার হাত/পা অবশ লাগে
আমার হাত-পা জ্বালাপোড়া করে
আমার মাথা ঝিমঝিম করে
আমার মাথা ঘোরে
আমার মাথা ব্যথা করে
আমার মাথা থেকে গরম ভাপ ওঠে
আমার গলা শুকিয়ে যায় ও পিপাসা লাগে
আমি অসুস্থ হয়ে যাবো এমন মনে হয়
আমি আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকি
আমি দুর্বল বোধ করি
আমার হজমে অসুবিধা হয়
আমার পেটে অস্বস্তি লাগে
আমার বমি বমি লাগে
আমার খুব ঘাম হয় (গরমের জন্য নয়)
আমি আরাম করতে পারি না
আমার সামাজিক পরিবেশে কথা বলতে অসুবিধা হয়
একই বিষয় নিয়ে আমার বারবার চিন্তা হয়
আমার খুব খারাপ কিছু ঘটবে বলে আশঙ্কা হয়
আমি প্রায়ই দুশ্চিন্তাগ্রস্ত থাকি
আমি প্রায়ই চমকে উঠি
আমি বিচলিত ও সন্ত্রস্ত বোধ করি
আমার আত্মনিয়ন্ত্রণ হারাবার ভয় হয়
আমি এত নার্ভাস বা উত্তেজিত বোধ করি যে মনে হয় আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে
আমি ধৈর্য্য ধরতে পারি না
আমি সিদ্ধান্তহীনতায় ভুগি
আমার আত্মবিশ্বাসের অভাব বোধ হয়
একটা বিষয়ের প্রতি মনোযোগ দিয়ে রাখা আমার জন্য বেশ কষ্টকর
আমার মনে হয় আমি এখনই মারা যাচ্ছি
আমার মৃত্যু ভয় হয়